সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

দ্রুত ওজন ঝড়ালে যে সমস্যা দেখা দিতে পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  শরীরের ওজন কমাতে বিশেষ ভাবে মনযোগী অনেকেই। আর ওজন কমাতে অনেকেই অনুশীলন করেন নানা ধরণের পদ্ধতি। আর তা করতে গিয়ে অনেক সময় একসঙ্গে বেশি ওজন কমে যায়। সাময়িক ভাবে ভালো লাগলেও, তা কতোটা স্বাস্থ্যকর তা নিয়ে রয়েছে আলোচনা। 

শরীরের ওজন কমলে দেখতে বা মনের দিক দিয়ে বেশ ভালো লাগে। তবে এমন অনিয়ন্ত্রিত ভাবে ওজন ঝরলে দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যাও।

একবারে অনেকটা ওজন কমে গেলে শরীরের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে বিভিন্ন ধরণের রোগ এসে জুড়ে বসে শরীরে।

দেখে নেওয়া যাক একবারে বেশি ওজন কমলে কোন কোন সমস্যা বেশি দেখা দেয়-

দ্রুত ওজন কমে গেলে অনেক সময়ে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ওঠা-নামা করতে পারে। তা থেকে লিভারে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

পুষ্টির অভাবও ঘটে। কারণ ওজন ঝরানোর সময়ে অনেকেই খাওয়াদাওয়ার অভ্যাসে পরিবর্তন নিয়ে আসে। এর জেরে শরীরের ক্যালোরির মাত্রা হঠাৎ অনেকটা কমে যেতে পারে। যার কারণে অপুষ্টিতে ভুগতে পারেন। শরীরের উপর এই পরিবর্তনের ছাপ পড়তে পারে নানা ভাবে।

মেদ কমানোর সময়ে বহু ক্ষেত্রেই ছাপ পড়ে পেশির উপর। ক্যালোরির পরিমাণ খুব কমে গেলে পেশির শক্তি কমতে পারে। যার ফলে পেশির ক্ষয়ও হয় অনেক সময়ে।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit