শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

চৌগাছায় সন্ত্রাসী হামলায় ইউপি সদস্য নিহত আহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাতিবলা ইউনিয়নের ৪ নং পাতিবলা ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা ঠান্ডু মিয়াকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।আহতরা হলেন পাতিবলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে মমিনুর রহমান (৪৪), আব্দুল মালেকের ছেলে আব্দুল হামিদ (৪৫), নিরঞ্জন সরকারের ছেলে ওয়াসিম সরকার (৩২), রুহুল আমিনের ছেলে টিটা (৩২), মৃত গোলাম হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (৪০) ও মৃত আব্দুল জলিলের ছেলে মকবুল হোসেন (৩৫)। আহতদের মধ্যে মমিনুর রহমান ও আব্দুল হামিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মকবুল হোসেন ও প্রত্যক্ষদর্শিরা জানান, রবিবার সন্ধ্যা সাতটার দিকে নিহত ঠান্ডু মেম্বরসহ অন্যন্য আহতরা পাতিবলা বাজারে নিচার আলীর চায়ের দোকানে বসে চা খাচ্ছিল । এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পাতিবিলা গ্রামের রুহুল আমিনের ছেলে টিটা, সাদেক আলীর ছেলে ইব্রাহিম ও সেলিম,আব্দুল খালেকের ছেলে তোতা, আশরাফসহ প্রায় ২৫/৩০ জনের একদল সন্ত্রাসী দা কুড়োল ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হয়। সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদেরেক উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে ঠান্ডু মেম্বর, মমিনুর ও আব্দুল হামিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক ঠান্ডু মেম্বরকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের আটকের চেষ্টা চলছে বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit