সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মৌলিক অধিকার চায় আফগান জোগি সংখ্যালঘুরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : জীবন ধারণের মৌলিক অনুসঙ্গের তীব্র সংকটের কথা উল্লেখ করে নিজেদের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে বসবাসরত আফগান জোগি সংখ্যালঘুরা।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে এই খবর জানিয়েছে ডব্লিউআইওএন নিউজ।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, জোগি সংখ্যালঘুদের জাতীয় পরিচয়পত্র নেই। শুধু তাই নয়, শিক্ষা ও সম্পত্তির মালিকানা থেকেও তারা বঞ্চিত। 

সংবাদ মাধ্যমটি আরও জানায়, জোগি জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন মোহাম্মদ সাবির। তালেবান ক্ষমতায় আসার পর তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘আমাকে জনগণের প্রতিনিধি (জোগি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমার বৈধ নথিপত্র আছে। তা সত্ত্বেও আমাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে কাবুল পৌরসভার একজন মুখপাত্র নিমাতুল্লাহ বারাকজাই বলেন,’সাবিরকে চাকরিচ্যুত করা হয়েছে, কারণ তিনি এই পদের জন্য যোগ্য নন। কারণ তার ব্যক্তিগত কোন সম্পত্তি নেই, যা প্রতিনিধি হতে আবশ্যক।’

এদিকে আফগানিস্তানে জোগি সংখ্যালঘু সম্প্রদায়ের ঠিক কত সংখ্যক মানুষ বসবাস করছেন সে সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি ক্ষমতাসীন তালেবান। 

উল্লেখ্য, জোগি বা জুগি সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস উত্তর আফগানিস্তানে। মধ্য এশীযয়ার বিভিন্ন দেশ থেকে কয়েক প্রজন্ম আগে তারা আফগানিস্তানে পৌঁছায়। এ ছাড়া প্রতিবেশি তাজিকিস্তানেও এই সম্প্রদায়ের কিছু মানুষ বসবাস করেন। উজবেক ও দারি ছাড়াও তারা তাদের নিজস্ব ভাষা মোগাতিব ভাষায় কথা বলেন।

কিউএনবি/অনিমা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit