বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন

চৌগাছায় যথাযাগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যথাযাগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা, দোয়া মোনাজাত, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণী করা হয়। সোমবার রাত বারোটা এক মিনিটে চৌগাছা শাহাদৎ সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।

এরপর উপজেলা প্রশাসনের পক্ষে সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা ভাইস চেয়াম্যান দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম বালী আবুল কালামসহ কর্মকর্তারা পু®পার্ঘ অর্পণ করেন।

পরে পর্যায়ক্রমে চৌগাছা থানা পুলিশ, চৌগাছা পৌরসভা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলামের নেতৃত্বে যুবলীগ, জিয়াউর রহমান রিন্টুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জিয়াউর রহমান রিন্টু ও প্রভাষক অমেদুল ইসামের নেতৃত্বে প্রেসক্লাব চৌগাছা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নেতৃত্বে চৌগাছা পাবলিক লাইব্রেরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর শাখা, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পু¯পস্তবক অর্পণ করা হয়। পুসপস্তবক অর্পণ শেষে একমিনিট নিরবতা পালনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যানসহ কর্মকর্তারা বক্তৃতা করেন।এছাড়া এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit