সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

অন্তঃসত্ত্বা কিশোরীকে বাড়িতে এনে ধর্ষণ করলেন তার পলাতক প্রেমিকের বাবা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক :  ঘটনাটি ভারতের রাজস্থানের। সেখানে কিশোরী বয়সী একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এক যুবকের। কিন্তু ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই ঘর ছাড়ে ওই যুবক। দীর্ঘদিন ধরে তাঁর কোনও খোঁজ পায়নি। ছেলেকে খুঁজে আনা হবে বলে গর্ভবতী ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে যান বাবা। এরপর কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। 

আরও অভিযোগ, এমনকি সে মা হওয়ার পরেও অভিযুক্ত জোর করে তার সঙ্গে যৌনসম্পর্ক করত। এখানেই শেষ নয়, নির্যাতিতার বক্তব্য, তার এক বান্ধবীকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ব্যক্তি। ন্যক্কারজনক এই ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২০২০ সালের অগস্টে থানায় একটি অভিযোগ করে নির্যাতিতা। সে জানায়, তার বয়স ১৭ বছর। রনি রাজোনিয়া নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক জড়ায় সে। তাদের বিয়ে দেবে বলে রনির বাবা-মা দু’জনকে এক বাড়িতে থাকতে দেন। কিন্তু ২০১৯ সালের ১৭ নভেম্বর রনি আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যায়। অভিযোগকারিণী তখন অন্তঃসত্ত্বা।

তবে ছেলেকে খুঁজে বের করা হবে, এই কথা বলে নিজের বাড়িতেই তাকে রাখেন রনির বাবা। তার পর দিনের পর দিন চলে তার উপর যৌন নির্যাতন। ভয়ে প্রথমে কিছু বলতে পারেনি সে। পুলিশকে নির্যাতিতা আরও জানিয়েছে, তার সন্তান হওয়ার পরেও জোর করে যৌন সম্পর্ক করতে থাকেন রনির বাবা। এমনকি তার এক বান্ধবীকেও ধর্ষণ করেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রনিকে পাকড়াও করেছে পুলিশ। আগেই তার বাবা-সহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

কিউএনবি/অনিমা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit