বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

হিজাবের অনুমতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত মহিশূরে কলেজে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্ক নিয়ে যখন গোটা ভারত উত্তাল, তখন ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়েছে মহিশূরের একটি বেসরকারি কলেজ। ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা কলেজ শুক্রবার এ সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। এদিন কলেজের মুসলিম ছাত্ররা ক্লাস বর্জন করে মুসলিম ছাত্রীদের হিজাবের অনুমতি দাবি করে।

পরে বেসরকারি কলেজটির কর্তৃপক্ষ বাধ্য হয়ে তাদের ডেসকোড পরিবর্তনের ঘোষণা দেয় এবং মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে কলেজের ঢুকার অনুমতি দেয়। অন্যদিকে, কর্নাটক রাজ্যের আদালত হিজাব নিয়ে পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত মুসলিম ছাত্রীদের হিজাব পড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বারণ করেছে।

আদালতের এ অন্তর্বর্তী রায়ের পর হিজাব পরিধান করে কলেজে যাওয়ায় প্রথম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে কুমাকুরু নামে একটি কলেজ। শুক্রবার ওই কলেজ কর্তৃপক্ষ ২০ মুসলিম ছাত্রীর বিরুদ্ধে হিজাব পরিধান করে কলেজে যাওয়ার অভিযোগে এফআইআর দায়ের করে।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit