শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ফুলবাড়ীতে বরেন্দ্রবহুমুখি অফিসের গাফিলাতির কারণে সেচ লাইসেন্স থেকে আবেদন কারী বঞ্চিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বন্দ্রেবহুমুখি অফিসের গাফিলাতির কারণে সেচ লাইসেন্স থেকে আবেদনকারী মোঃ আব্দুর রশিদ বঞ্চিত।দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির চকিয়া পাড়া গ্রামের মোঃ ওসমান সরকার এর পুত্র মোঃ আব্দুর রশিদ এর গত ০৮/০২/২০২২ইং তারিখে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা সেচ কমিটি ফুলবাড়ীতে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, গত ২৬/০৭/২০২০ইং তারিখে উপজেলার সেচ কমিটি বরেন্দ্র বহুমুখী সদস্য সচিব বরাবরে কাজিহাল ইউপির কালকুন মৌজার ২৮৯ দাগে-অগভীর পাম্পের জন্য সেচ লাইসেন্স নেওয়ার জন্য ্আবেদন করেন। ২০২০-২১ ইং সালে অর্থ বছরে প্রস্তাবিত মৌজার তদন্ত না করায় আব্দুর রশীদ লাইসেন্স পাননি। গত ২০২১-২০২২ইং অর্থ বছরে সেচ কমিটির দপ্তরে আবেদনের বিষয়ে খোজ খবর নিয়ে জানতে পারেন যে, আবেদনের তারিখ, নাম, মৌজা তাদের রেজিষ্টারে লিপিবদ্ধ রয়েছে।

যাহার রেজিষ্টারের সিরিয়াল নং-১০, তারিখ- ২৬/০৭/২০২০-২০২২। খোঁজ নিয়ে জানতে পারে ফুলবাড়ী বরেন্দ্র বহুমুখী উন্নয় প্রকল্পের অফিসার নতুন করে আবেদন করতে বলে। সেই মোতাবেক তার কথামতো ফুলবাড়ী উপজেলা সেচ কমিটি সভাপতির স্বাক্ষর গ্রহণ করে আবেদন করেন। তিনি অভিযোগ করে বলেন, গত ২৬/০৭/২০২০ ইং সালে তার সেচ লাইসেন্স এর আবেদন ফরমটি গোপন রেখে তার আবেদন করা কানকুন মৌজায় তার প্রস্তাবিত ২৮৯ দাগ হতে মাত্র ৩০০ ফিট দূরে কাজিহাল ইউপির প্রতিপক্ষ মোঃ আজগর আলী মন্ডলের পুত্র মোঃ এরশাদ আলীকে ঐ মৌজার ২৭৫ নং দাগে গত ১২/০১/২০২২ ইং তারিখে অগভীর নলকুপে সেচ লাইসেন্স প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি, উপজেলা সেচ কমিটি মোঃ এরশাদ আলী।

লাইসেন্স প্রদানের খবর জানতে পেয়ে বিদ্যুৎ সংযোগ যাতে সেচ পাম্পে না দেওয়া হয় সেজন্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, আমবাড়ী সাব-জোনাল অফিসে গত ১২/০২/২০২২ ইং তারিখে লিখিত অভিযোগ করেন। মোঃ এরশাদ আলীর সেচ লাইসেন্সটি যাতে স্থগিত করা হয় সেজন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা সেচ কমিটি বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু ইতিমধ্যে ৩১/০১/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এরশাদ আলী মন্ডলকে লাইসেন্স প্রদান করেন। লাইসেন্স নং-৭০/অনকূ/ফুল/২০২১-২০২২।

আব্দুর রশীদ বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সেচ কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা বরেন্দ্র বহুমুখি উন্নয়ন প্রকল্পের সহকারি প্রকৌশলী মোঃ মাহাবুব আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আবেদন করেছিল, আবেদনটি খুজে না পাওয়ার কারণে নতুন করে তাকে আবেদন করার কথা বলা হয়েছে। কাকে লাইসেন্স দেওয়া হয়েছে আমার জানা নাই। এই ঘটনায় বিষয়টি মোঃ আব্দুর রশিদ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি করেছেন প্রশাসনের কাছে।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit