শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

নাম চূড়ান্ত করতে বৈঠকে সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৪ Time View

 

ডেস্ক নিউজ :  নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য নামের প্রস্তাব চূড়ান্ত করতে পঞ্চম বৈঠকে বসেছে সার্চ কমিটি। দশ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার জন্য এ কমিটির হাতে সময় আছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

শনিবার বেলা সোয়া ১১টা পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির এই বৈঠক শুরু হয়। 

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য হাই কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইনও উপস্থিত আছেন।

সাচিবিক দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

রাষ্ট্রপতি এই সার্চ কমিটি করে দেওয়ার পর সদস্যরা এর আগে নিজেদের মধ্যে চার দফা বৈঠক করেছেন, আর বিশিষ্টজনদের নিয়ে বসেছেন তিন দফা। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এবং বিশিষ্টজনদের সঙ্গে আলোচনায় সোয়া তিনশ নামের প্রস্তাবও পেয়েছে এ কমিটি, যা নিয়ে গত বুধবার সর্বশেষ বৈঠক হয়।

কিউএনবি/অনিমা/১৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit