সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের বিষয়ে সিদ্ধান্ত বদল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দামামা বেজে ওঠেছে। এ নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। এই পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতবাসীদের ভারত সরকারের পক্ষ থেকে ‘পরামর্শ’ দেওয়া হয়েছিল ইউক্রেন ছাড়ার জন্য। এর একদিন পরই সিদ্ধান্ত  বদল করল ভারত। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এই মুহূর্তে ইউক্রেনে থাকা ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কিছু ভাবছে না সরকার। ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেই বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, ‘ভারতীয়দের তাৎক্ষণিকভাবে ইউক্রেন থেকে সরানোর কোনও পরিকল্পনা নেই সরকারের। এই পরিস্থিতিতে ইউক্রেনে বসাবসরত ভারতীয়দের জন্য কোনও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি।’ 

 অরিন্দম বাগচি বলেন, ‘ইউক্রেন থেকে ভারতীয়দের দেশে ফেরার যে ফ্লাইট চালু হয়েছে, সেগুলির ক্ষেত্রে যাত্রী সংখ্যা সংক্রান্ত বিধিনিষেধ (কোভিডের জন্য যাত্রী সংখ্যার ওপর বিধিনষেধ) তুলে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, ভারতীয় ফ্লাইট সংস্থাগুলিকে চার্টার্ড ফ্লাইট চালানোর জন্য উৎসাহিত করছে সরকার। এদিকে চার্টার্ড ফ্লাইটের টিকিটের দাম নাগালের বাইরে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে বসাবসরত বহু ভারতীয় পড়ুয়া। পাশাপাশি দেশে ফেরার টিকিটও মিলছে না বলে অভিযোগ উঠেছে। 

এর প্রেক্ষিতে অরিন্দম বাগচি বলেন, ‘বিমানের টিকিটের সংকটের বিষয়ে সরকার জানে। তবে এই বিষয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। আরও উড়ানের ব্যবস্থা করা হবে খুব শীঘ্রই।’ শুক্রবার হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এর আগে কিয়েভের ভারতীয় দূতাবাস জানিয়েছে, শীঘ্রই এয়ার ইন্ডিয়াসহ আরও কয়েকটি বিমান সংস্থা ইউক্রেন থেকে ভারতের ফ্লাইট পরিষেবা চালু করবে। তবে এই ‘শীঘ্র’ যে কতটা শীঘ্র… বিদেশ মন্ত্রণালয়ের বর্তমান বিবৃতিতে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

 

 

কিউএনবি/আয়শা/১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit