বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম

কৃষকদের জিম্মি করে বেশি দামে সার বিক্রি ফুলবাড়ীতে সারের দাম বেশী নেয়ার এক ডিলারের জরিমানা ॥

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৩ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে বিসিআইসির সার ডিলার মেসার্স ইসলাম ট্রেডার্স কে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

গত বুধবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষক পর্যায়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে মেসার্স ইসলাম ট্রেডার্স এর স্বত্তাধিকারী খোরশেদুল আলম(লালু) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আকতার বলেন, ফুলবাড়ীতে সরকারী লাইসেন্সভূক্ত বিসিআইসির ১০জন এবং বিএডিসির ১২জন ডিলার রয়েছে। ইতিমধ্যে ডিলারদের চিঠি দিয়ে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। ফলে সরকার ঘোষিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার সুযোগ নেই। তিনি আরও বলেন ডিলাররা সার বিক্রিতে অনিয়ম করলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানাসহ লাইসেন্স বাতিল করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit