সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ইসরাইল সৃষ্টি বিংশ শতাব্দীর সেরা রাজনৈতিক অর্জন: পেলোসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ Time View

 

আন্তর্জাতিক ডেসক্ : ইসরাইল সৃষ্টিকে ২০ শতকের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক অর্জন বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার ইসরাইলের সংসদে এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাত সদস্যের ডেমোক্র্যাটদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

ইসরাইলের আইনপ্রণেতাদের উদ্দেশ্য ন্যান্সি পেলোসি বলেন, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন রয়েছে। কারণ ইসরাইল ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে সতর্ক করেছিল। তিনি আরও বলেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র ইসরাইলের পুরনো বন্ধু। আমি ইসরাইলের নিরাপত্তা এবং তার আঞ্চলিক স্থিতিশীলতার সমর্থন করি।

ইসরাইলের পার্লামেন্ট নেসেট স্পিকার মিকি লেভি বলেন, ইসরাইল তার নিরাপত্তার জন্য এবং তার আপসহীন সংগ্রামের জন্য কৃতজ্ঞ। আয়রন ডোম মিসাইল সিস্টেমের জন্য তহবিল পাশ করার জন্য তিনি বিশেষভাবে তাকে ধন্যবাদ জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit