রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

পাঁচ দিনেও মুক্তি পাননি ইয়েমেনে অপহৃত বাংলাদেশের সুফিউল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২ Time View

 

ডেস্ক নিউজ : ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম পাঁচ দিনেও মুক্তি পাননি। সুফিউলসহ পাঁচ কর্মীর মুক্তির জন্য অপহরণকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সুফিউলের এক আত্মীয় কালের কণ্ঠকে জানান, গতকাল জাতিসংঘ থেকে তিন দফায় তাঁদের সঙ্গে কথা বলেছে। কবে নাগাদ তিনি মুক্ত হতে পারেন, সে বিষয়ে কিছু জানায়নি বিশ্বসংস্থাটি।

তবে তারা চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেছে। সুফিউলের ওই আত্মীয় আরো জানান, জাতিসংঘের সঙ্গে অপহরণকারীদের কী নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না। তাঁরা সুফিউলের ফেরার অপেক্ষায় আছেন। অপহৃত সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি ২০০৫ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর জাতিসংঘে যোগ দেন। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার পদে কর্মরত ছিলেন।

সুফিউল ২০ বছর ধরে জাতিসংঘে কাজ করছেন। গত শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহৃত হওয়ার সময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পর্যবেক্ষকদলের সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে অপহরণ হওয়া বাকি চারজন ইয়েমেনের নাগরিক। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দেশটিতে চরম মানবিক সংকট চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit