শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সুসংবাদ পেতে পারেন যারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৭ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক :  রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহে আপনাকে যথেষ্ট যুক্তি বুদ্ধির আলোকে নিজেকে পরিচালনা করতে পারলে ভাল করবেন। নতুন কোন কাজকর্মের শুরু সাবধানতার সাথে করুন। ঝোকের মাথায় অর্থনাশ হতে পারে, কিছু চিন্তা দুশ্চিন্তায় রূপায়িত হতে পারে। নানা জটিলতার মাঝে শুভ যোগাযোগ লক্ষিত হবে, বুঝে চলার চেষ্টা থাকলে ভাল। প্রেম বা রোমান্সে কিছুটা সময় ব্যয়িত হতে পারে। 

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহে কারো কারো পরিবারে অতিথির আগমন ঘটতে পারে। কেউ কেউ অযথা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ব্যয় বৃদ্ধি পাবে। আয় উন্নতিতে নানান বাঁধাবিঘ্ন আসতে পারে। আপনার মনের অস্থিরতা বেড়ে যেতে পারে। নিজেকে সামলে বুঝে চলুন। আর্থিক চাপ আপনাকে বিব্রত করতে পারে। অহেতুক বাদ-বিবাদ এড়িয়ে চলুন। প্রেম বা রোমান্সে সাবধানতা মেনে চলুন।

মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে নতুন কোন কাজকর্ম শুরু করতে পারেন। যথেষ্ট কর্ম ব্যস্ততার মধ্যেই আপনার দিনবাহিত হতে পারে। তবে অহেতুক শত্রুতা বা কাজেকর্মে বাঁধা বিঘ্নের শিকারও হতে পারেন। ব্যবসা বাণিজ্যে মনযোগ বাড়াতে পারলে ভাল করবেন। দূর থেকে কোন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে। কারও কারও সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা এড়িয়ে আসার আলাপ চলতে পারে। মনের মাঝে জমে থাকা কোন ক্ষোভ বা দুঃখ দূরীভূত হতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহে আপনার পূর্বের কোন প্রচেষ্টা সফলতার মুখ দেখতে পারে। বন্ধুদের সহযোগীতায় কোন কাজ সম্পন্ন হওয়া সহজ হতে পারে। দূর থেকে বা বৈদেশিক যোগাযোগ সাফল্যের মুখ দেখতে পারে। কারও কারও সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ থেকে টাকা আসতে পারে। শরীর স্বাস্থ্য কিছুটা জ্বালাতন করতে পারে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। কাজকর্মে ধীরগতি তৈরি হতে পারে। প্রেমে অবসাদ বাড়তে পারে। সর্বোপরি মন-মানসিকতায় তরতাজা ভাব বজায় রাখতে চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
মাথা ঠাণ্ডা রেখে বুদ্ধি করে বুঝে সামলে সপ্তাহটা শুরু করুন। কাজকর্মে কিছুটা ঝামেলা তৈরি হতে পারে। আর্থিক চাপ বাড়ার সাথে সাথে কিছুটা দুশ্চিন্তাও তৈরি হতে পারে। নানান প্রয়োজনে আপনাকে খরচ করতে হতে পারে। প্রয়োজনীয় কেনাকাটা বাড়তে পারে। তবে কারও কারও জন্য নতুন যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা যেমন আছে তেমন প্রয়োজনীয় ক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগুতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
এ সপ্তাহে আপনার কোন কারণে মনের উপর চাপ বৃদ্ধি হতে পারে। আর্থিক আয় বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট। তবে ব্যবসায়ীদের জন্য কিছুটা আশাবাদী হতে পারে, ব্যবসায়ে লাভ বাড়তে পারে। তবে কিছুটা সতর্ক না থাকলে বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তবে সবকিছুর ঊর্ধ্বে শারীরিক সুস্থতা ভাল থাকবে। পরিবারেও সতর্ক থাকা প্রয়োজন, নইলে কিছুটা অশান্তি তৈরি হতে পারে। প্রেমে সাবধানতা মেনে চলুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আপনার হতাশা বা মনের অবসাদ বাড়তে পারে। বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালনা করতে চেষ্টা করুন, সাহসের সাথে সবকিছু সহজভাবে মেনে নিতে চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যে কিছুটা গতি আসতে পারে। বিবাহযোগ্যদের জন্য বিবাহ প্রস্তাবও আসতে পারে। খরচের চাপ বেড়ে যাওয়ায় কিছুটা চাপে থাকলেও হাসি খুশি আনন্দ আড্ডায় সময় কাটাতে চেষ্টা করুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
বৃশ্চিক রাশির বন্ধুদের বলবো এ সপ্তাহে আপনার কাজকর্মে কিছুটা জটিলতা আসতে পারে। বুদ্ধি করে বুঝে সামলে চলুন। পুরাতন কোন বন্ধুর সাথে যেমন দেখা হতে পারে তেমন কারো জন্য পুরনো ঝামেলাও সামনে চলে আসতে পারে। পরিশ্রম করেও যথাযথ সফলতা এ সপ্তাহে নাও পেতে পারেন। অহেতুক বাদ-বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। বেড়াতে গেলে সতর্ক থাকুন কোন আকস্মিক ক্ষতির শিকার হতে পারেন। প্রেম বা বন্ধুত্বে কষ্ট পেতে পারেন। মনের জোর ধরে রেখে নিজেকে বুঝে সামলে চলুন।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
এ সপ্তাহে আপনার পরিবেশ পরিস্থিতি আশাপ্রদ হয়ে থাকতে পারে। মনের মাঝে কিছুটা শান্তির পরিবেশ বজায় থাকা সম্ভব। পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। কিছু আর্থিক ক্ষতির ভয় আছে কেনাকাটায় সাবধানতা বজায় রাখতে পারলে ভাল করবেন। ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ। আয় উন্নতি বাড়তে পারে। তবে সাবধানতা মেনে চলুন, নইলে অহেতুক বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেম-রোমান্স বা নেশাজতীয় সেবন এই মুহূর্তে আপনার জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। বুঝে চলুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে খুবই সাবধানতা মেনে চলা উচিত। পুরাতন যোগাযোগ বৃদ্ধির চেষ্টা করা উচিত। আনন্দ-উচ্ছ্বাস বা ধর্মীয় স্থানে সফরে যেতে পারেন। নানা কারণে খরচের চাপ বেড়ে যেতে পারে। দূর থেকে কোন সুসংবাদও পেতে পারেন। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকলেও কারও কারও পেটের অসুখ হতে পারে। বয়স্ক আত্মীয়-স্বজন অসুস্থ হতে পারে। আপনার কাজকর্মে ব্যস্ততা বাড়তে পারে। প্রেম বা রোমান্সে ঝামেলা বাড়তে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ সপ্তাহে আপনি চেষ্টা করলে পুরাতন দেনা-পাওনা আদায় হতে পারে। দূর থেকে কোন সুসংবাদও আসতে পারে। বৈদেশিক বাণিজ্যে সুসংবাদও পেতে পারেন। সতর্ক না থাকলে মান্তর বা বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শারীরিক সুস্থতা বজায় থাকবে, তবে অন্যের অসুস্থতায় সহযোগিতা করার প্রয়োজন পড়তে পারে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মস্থলেও আপনি প্রশংসিত হতে পারেন। মনের মাঝেও ফুটতে পারে ফুল, পলাশ কিংবা শিমুল।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দূর থেকে কোন সংবাদে আপনার দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। রাগ-জেদ-অভিমান থেকে নিজেকে বিরত রাখতে চেষ্টা করুন। বন্ধু-বান্ধবকে সহযোগিতায় কোন আটকে থাকা কাজকর্মে সহযোগিতা পেতে পারেন। খরচের চাপ বেড়ে যেতে পারে। তবে পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকতে পারে। যদি অসুস্থ থাকেন তবে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। নানাদিকে শুভ যোগাযোগ বাড়তে পারে। প্রেম শুভ।

-ড. বিশ্বজিৎ হালদার

কিউএনবি/অনিমা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit