সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

চৌগাছায় শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৯ Time View

 

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে মিনারুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়নপুর গ্রামে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। সোমবার পুলিশ লাশটি চৌগাছা সরকারি মডেল হাসপাতাল থেকে থানায় নেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠান। মৃত মিনারুল যশোর সদর উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও চৌগাছা উপজেলার নারায়নপুর গ্রামের সন্টু রহমানের জামাই।

মিনারুল ইসলামের শ্বশুর সন্টু রহমান চৌগাছা হাসপাতালে বলেন, দুই আড়াই বছর আগে আমার মেয়ে খাদিজার সাথে মিনারুলের বিয়ে হয়। তাদের পাঁচ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মিনারুল ইসলামপেশায় একজন রাজমিস্ত্রি। কিছুদিন ধরে সে অসুস্থ ছিলো। ডাক্তার দেখানোর পর কিছুদিন ধরে কবিরাজের কাছ থেকে ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হয়। রবিবার দুপুরে আমার মেয়ে ও নাতি, মিনারুলের বোন মাছুরা খাতুন (১৩) সহ আমাদের বাড়িতে বেড়াতে আসে। তিনি বলেন, আমি দুপুরে বাড়িতে আলমসাধু গাড়ি রেখে খাওয়ার পর ধান ক্ষেতে যায়। বিকেলে বাড়িতে মিনারুল ইসলাম আমার বাবা ও মার সাথে খাটের উপর বসে গল্প করছিলো। এ সময় হঠাৎ সে খাট থেকে নিচে পড়ে যায়।

খবর পেয়ে আমি দ্রুত বাড়ি ফিরে নিজের গাড়িতে করে জামাইকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়। এ ব্যাপারে চৌগাছা থানার এসআই এনামুল হক লাশটির সুরাহতল করে বলেন, ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, সোমবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit