বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেন… শফিকুর রহমান চৌধুরী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৭ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন, দেশের মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেই লক্ষেই তাঁর রাজনীতি। তিঁনি চান দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। শফিকুর রহমান চৌধুরী রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ সুরমার পিরোজপুরে সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসুস্থদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, বদরুল ইসলাম জাহাঙ্গীর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনহার মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা রাজ্জাক হোসেন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল ইসলাম তুহিন, জেলা যুবলীগ নেতা শাহীন আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit