রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

পৃথিবীর কক্ষপথে তিনটি উপগ্রহ পাঠাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মুকুটে নয়া পালক। নতুন বছরের শুরুতেই পৃথিবীর কক্ষপথে তিনটি উপগ্রহ পাঠাল ভারতীয় সংস্থাটি।

সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়।

স্থানীয় সকাল ৫টা ৫৯ মিনিটে মহাশূন্যে পাড়ি দেয় ইসরোর পিএসএলভি-সি৫২ রকেট। বিজ্ঞানীদের পরিকল্পনা মাফিক কক্ষপথে তিনটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে পিএসএলভি। 

এরমধ্যে রয়েছে ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ ‘ইওএস-০৪’। প্রায় এক হাজার ৭০০ কিলোগ্রাম ওজনের ওই উপগ্রহটি কৃষি, সবুজায়ন, বৃক্ষরোপণ, মাটির আর্দ্রতা, জলের অনুসন্ধান এবং বন্যার রূপরেখা নিয়ন্ত্রণে বিজ্ঞানীদের সাহায্য করতে মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে।

এদিন পিএসএলভি-তে কক্ষপথের উদ্দেশে পাড়ি দেয় ‘ইন্সপায়ার-১’ এবং ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি টেকনোলজি ডেমনস্ট্রেটর স্যাটেলাইট ‘আইএনএস-২বি’ নামের আরও দু’টি অপেক্ষাকৃত ছোট কৃত্রিম উপগ্রহ। আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রা নিয়ে গবেষণা চালাবে ওই দুই স্যাটেলাইট।

উল্লেখ্য, আইএনএস-২বি উপগ্রহটি ভারত-ভুটান যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা বসানো রয়েছে, যার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিতলের তাপমাত্রা, জলমণ্ডলের তাপমাত্রার ওঠাপড়া, কৃষিকাজ এবং সবুজায়নের উপযুক্ত পরিবেশ এবং তাপের নিস্ক্রিয়তা নিয়ে দিনরাত গবেষণা চালানো হবে। ইন্সপায়ার-১ উপগ্রহটি তৈরি করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যান্ট টেকনোলজির শিক্ষার্থীরা। এর ওজন ৮.১ কেজি। এর মধ্যে বিজ্ঞানীদের তৈরি দু’টি সংযোগযন্ত্র বসানো রয়েছে, যার মাধ্যমে আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরমুকুটের তাপমাত্রার পদ্ধতি নিয়ে গবেষণা চালাবেন বিজ্ঞানীরা। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৪ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit