মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

৮ কোটি ২৫ লাখে সিঙ্গাপুরের ক্রিকেটারকে কিনলো মুম্বাই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চমক দেখালেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক ক্রিকেটার টিম ডেভিড। দেশের হয়ে ১৪টি টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডারকে ভিত্তিমূল্যের ২০ গুণ বেশি দামে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে আইপিএলের এবারের মেগা নিলামে ইয়ন মরগ্যান, স্টিভ স্মিথ, অ্যারন ফিঞ্চ, সাকিব আল হাসানদের মতো তারকা ক্রিকেটাররা অবিক্রিত রয়ে গেছেন। অথচ ২৫ বছর বয়সী টিম ডেভিড বিপুল দামে বিক্রি হলেন। আজ রবিবার আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনে এক্সেলারেটেড প্রসেসে নাম উঠে ডেভিডের। তাকে দলে পেতে একে একে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটাল, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস। শেষ দিকে কলকাতার সঙ্গে লড়াইয়ে করে তাকে ৮ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়ে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। 

যদিও এই অলরাউন্ডারের জন্য আইপিএল অবশ্য নতুন নয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এর আগেও তিনি খেলেছেন এই লিগে। বর্তমানে খেলছেন পিএসএলের দল মুলতান সুলতান্সের হয়ে। তাছাড়া বিগ ব্যাশ-কাউন্টিতে নিয়মিত খেলেন তিনি। এদিকে ,সাকিব না পেলেও এবারের নিলামে প্রথম দিনেই দল পেয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই ফিজকে দলে ভিড়িয়েছে তারা। তার জন্য শুধু দিল্লিই বিড করেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit