শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফেঞ্চুগঞ্জের জন্য আন্তরিক। বর্তমান সরকারের আমলে শাহজালাল সারকারখানা সহ ফেঞ্চুগঞ্জের ব্যাপক উন্নয়ন হয়েছে। শাহজালাল সরকারখানার পাশে ৭৯২ কোটি টাকা ব্যয়ে আরেকটি সরকারখানা স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের লক্ষ্যে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আগামীতে আরো উন্নয়ন সাধিত হবে। তিনি উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং ফেঞ্চুগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

এমপি হাবিবুর রহমান হাবিব গতকাল ১২ ফেব্রুয়ারি শনিবার বিকালে ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জের চানপুর থেকে বালাগঞ্জ পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পংকী মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ ও আওয়ামীলীগ নেতা রুহেল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী। বক্তব্য রাখেন প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী লোদু মিয়া, উত্তর কুশিয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলকু মিয়া, যুবলীগ নেতা মিজানুর রহমান বাবেল, নাছির উদ্দিন রিজু, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুবলীগ নেতা ফাহিম আহমদ শাহ, ছাত্রলীগ নেতা রেজান আহমদ শাহ।

উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এস.এম কিবরিয়া, প্রচার সম্পাদক হাজী এনাম আহমদ, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুর রহমান রুমন, আমেরিকা প্রবাসী হোসেন আহমদ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, শাহ আলম শাহজাহান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহীন আলী, সোহেল আহমদ হেলাল মেম্বার, জামাল উদ্দিন মেম্বার, আব্দুল মনাফ মেম্বার, হেলাল আহমদ মেম্বার, সাথী রাণী দাশ মেম্বার, নুরজাহান বেগম মেম্বার, আরতি রাণী মেম্বার, রুহুল আমীন, কর্নেল মিয়া, হেনু মিয়া, শাহেদ মিয়া, নজরুল ইসলাম, শাবুল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেকুল ইসলাম শান্ত প্রমুখ।এর আগে এমপি হাবিবুর রহমান হাবিব ঘিলাছড়া ইউনিয়নের আশিঘরে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ধ্যায় ইলাশপুরে উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নির্মাণের স্থান পরিদর্শন করেন।

কিউএনবি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit