রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলছে জরুরি বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিশেষ বৈঠক শুরু হয়েছে। এতে উপস্থিত আছেন দলের শীর্ষ নেতা ফিরহাদ হাকিম, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গুরুত্বপূর্ণ নেতারা। তৃণমূলের বিশেষ বৈঠকে যোগ দিতে বিকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পর্যালোচনার জন্য দলের সভানেত্রীর ডাকা বৈঠকে হাজির রয়েছেন তৃণমূলের প্রথম সারির প্রায় সব নেতাই। 

রাজ্যে পৌরসভার ভোট সামনে রেখে দলের ভেতরে তৈরি হওয়া দ্বন্দ্ব ঘিরে বেশ অস্বস্তিতে পশ্চিমবঙ্গের শাসকদল। এই পরিস্থিতি ঠাণ্ডা করতে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন মমতা। তৃণমূল সূত্র জানিয়েছে, দলীয় সংগঠন এবং  পৌর নির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। দলের ভেতরে ‘এক ব্যক্তি এক পদ’ প্রশ্ন ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং আইপ্যাক প্রসঙ্গও আলোচনায় আসতে পারে। বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী,  মেয়র ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরাও। আরও রয়েছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়-সহ গুরুত্বপূর্ণ নেতারা।

প্রসঙ্গত গতবার কলকাতা পৌর ভোটের সময় থেকে দলে  ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা আবার মাথাচাড়া দিয়েছে। এই নীতির পক্ষে দলের ভেতরে এবং বাইরে একাধিক বার সরব হতে দেখা গেছে মমতার ভাইপো অভিষেককে। তবে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম  জানিয়েছেন, এই নীতিতে দলনেত্রী মমতার সমর্থন নেই।

সম্প্রতি ‘এক ব্যক্তি এক পদ’ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের  পোস্ট ছড়িয়ে পড়ে। তবে তার দাবি— এই পোস্ট তিনি করেননি। এই পোস্ট  করেছে রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’। তবে এর পাল্টা বক্তব্য রেখেছে আইপ্যাক সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছে, তৃণমূল নেতাদের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে না আই প্যাক। তৃণমূলে ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে কথা বলাকে দলবিরোধী মন্তব্য বলেই মনে করছেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মতে, কেউ কেউ এই সব ছড়াচ্ছে। কিন্তু দলে এই রকম কোনো সিদ্ধান্ত হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit