সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সাহিত্যচর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব : অধ্যাপক নৃপেন্দ্র লাল রায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৮ Time View

 

সিলেট প্রতিনিধি : অধ্যাপক ও কবি নৃপেন্দ্র লাল রায় বলেছেন, ‘অন্ধকার সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হলে বেশি বেশি সাহিত্যচর্চা জরুরি। ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ বেশি করে অধ্যয়ন করতে হবে। সাহিত্য মানুষকে সুন্দরের পথে নিয়ে যায়, জীবনকে বিকশিত করে। যে দেশ শিল্প-সাহিত্যে উন্নত সে দেশ উন্নতির চরম শিখরে আরোহন করে।’ তিনি বলেন, সাহিত্যচর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব।’
তিনি গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট নগরীর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর কনফারেন্স হলে হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।কবি নৃপেন্দ্র লাল রায় আরও বলেন, দেশকে এগিয়ে নিতে ও দেশের মানুষের শুভ চেতনাকে জাগিয়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি শিক্ষক হিমাংশু রায় হিমেল।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কবি ও শিক্ষক মুহিবুর রহমান কিরণ, এপিপি আলাউদ্দিন, শিক্ষাবিদ বিমলেন্দু পাল, সাংবাদিক ঋষিকেশ রায় শংকর, নিজাম উদ্দিন, লেখক অমিতা বর্দ্ধন, কাউন্সিলর নাজনীন আক্তার কণা, কবি ও লেখক বিনয় ভূষণ তালুকদার, দৈনিক উত্তরপূর্ব’র সজল ঘোষ, লেখক নিরঞ্জন চন্দ, পাপড়ি রানি রায়, মাশুক মিয়া, অ্যাডভোকেট কল্যাণ চৌধুরী প্রমুখ।

কিউএনবি/অনিমা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit