সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

পেরুতে বাস খাদে পড়ে নিহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবোঝাই একটি বাস খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
 
গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়। দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit