মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে সিলেট জেলা পরিষদের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯ Time View

 

সিলেট প্রতিনিধি : সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ)-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দেলোয়ার হোসেন জোয়ারদার, জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, শিক্ষক নমিতা রানী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খাঁন প্রমুখ। এছাড়ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জিডিএফ- ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন কালে প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ-খবর নেন। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাষার গান ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে শুনায় এবং শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতিতে শুভেচ্ছা পত্র তাঁকে প্রদান করে।
সন্দীপ কুমার সিংহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিভা দেখে মুগ্ধ হন। তিনি তাদের মনোযোগ সহকারের পড়ালেখার কথা বলেন ও সরকারের পাশাপাশি সমাজের বিত্তবাদেরকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। শুরুতে শিক্ষার্থীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

 

 

কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit