বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

টিকা নিয়ে ঝামেলা নেই হকি খেলোয়াড়দের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ : ফুটবলারদের করোনার দুই ডোজ টিকা না নেওয়ায় বাতিল হয়েছিল বাংলাদেশ জাতীয় দলের গত জানুয়ারির ইন্দোনেশিয়া সফর। ফুটবলাররা যেতে না পারলেও হকি দল যাচ্ছে ইন্দোনেশিয়ায়, করোনার টিকা নিয়ে নেই কোনো ঝামেলা। আগামী ১-৮ মার্চ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ পুরুষ হকি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য এরই মধ্যে জাতীয় হকি দলের সব খেলোয়াড় করোনার দুই ডোজ টিকার সনদপত্র ফেডারেশনে জমা দিয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ কালের কণ্ঠকে বলেন, ‘সব খেলোয়াড় দুই ডোজ টিকার সনদ জমা দিয়েছে। টিকা নিয়ে নেই কোনো ঝামেলা। নির্ধারিত সময়েই শুরু হচ্ছে প্রস্তুতি ক্যাম্প। ’ এর আগে গত ৬ ফেব্রুয়ারি এএইচএফ কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। ১২ই ফেব্রুয়ারি বিকাল ৩টায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তির নিকট রিপোর্ট করবেন খেলোয়াড়রা।

ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং পাকিস্তান-এশিয়ার সেরা এই পাঁচটি দেশ ছাড়া বাকিরা অংশ নেবে এশিয়া কাপ বাছাইয়ের এই টুর্নামেন্টে। এএইচএফ কাপের সর্বাধিক পয়েন্ট পাওয়া তিনটি দল খেলবে এশিয়া কাপে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit