মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘অপারেশন সম্পন্ন’, টাইগার শ্রফকে গুলির পর হ্যান্ডলারকে শুটারদের বার্তা জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

লালমনিরহাটে ৩ মামলায় সাজাসহ মোট ২২টি পরোয়ানাভুক্ত আসামী শাহীন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৪৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ৩ মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার শাহীন (৪০)কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরো ১৯ মামলার পরোয়ানাজারি আছে। বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে আদিতমারী থানা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ৮ ফেব্রুয়ারী রাতে আদিতমারী থানার এসআই জয়নাল আবেদিন ভালুকা মডেল থানা পুলিশের সহযোগীতায় ভালুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

আসামি আব্দুস সাত্তার শাহীন আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের ভেটেশ্বর (কুমড়িরহাট) গ্রামের আবু তাহেরের ছেলে। আদিতমারী থানা পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়,আব্দুস সাত্তার শাহীন গাজীপুরে অনুমোদন বিহীন গ্রামো ফার্মাসিটিক্যালস,গ্রামো ফিড লিমিটেড,প্রিমিয়াম ফিড লিমিটেড নামে বিভিন্ন কোম্পানি খুলে দেশের বিভিন্ন জায়গার লোকজনের মামলামাল/অর্থ গ্রহন করে কোটি কোটি টাকা প্রতারণা করে আসছিলো। ২০২১ সালের ৯ মার্চ র্যাব,ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে গাজীপুরে অনুমোদন বিহীন ওষুধ কোম্পানিতে অভিযান করে বিপুল পরিমান অবৈধ এনার্জি ড্রিঙ্ক,সিরাপ ও ক্যাপসুল ধ্বংস করে। এ সময় মহাব্যবস্থাপক কবির আহমেদ ও হিসাব রক্ষক শিব্বির আহমেদকে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করে কারখানা সিলগালা করে দেয়।

আব্দুস সাত্তার শাহীনের সাজা ও প্রাপ্ত মামলার বিবরণ, দিনাজপুর জজ কোর্টের দায়রা নং-২২৫৮/১৮ মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৮ লক্ষ ৪৭ হাজার টাকা অর্থদন্ড এবং বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নোয়াখালী সিআর নং-৩২৬/০৯ মামলায় এক বছরের সশ্রম কারাদন্ডসহ ২০ হাজার টাকা অর্থদন্ড করে। অনাদায়ে আরো ১৫(পনের) দিন বিনাশ্রম কারাদন্ড,এবং সিআর-২৮/১৬(আশুগঞ্জ), সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া আদালত এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দেশের বিভিন্ন জেলায় আরও ১৯টি পরোয়ানাভুক্ত মামলার বিবরণ, নারায়নগঞ্জ, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, শেরপুর, চট্রগ্রাম, ঢাকা, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার বিজ্ঞ আদালতে পেনাল কোড-১৮৬০ এর ৪০৮ ধারা তথা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে টাকা আত্মসাৎ সহ দি নেগোসিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট-১৮৮১ এর ১৩৮ ধারায় চেক ডিজঅনারের ১৯(ঊনিশ) টি মামলায় গ্রেফতারী পরোয়ানা সমূহ ইস্যু করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মুক্তারুল ইসলাম বলেন,কমলাবাড়ি ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের আবু তাহেরের ছেলে আব্দুস সাত্তার শাহীন ৩টি মামলায় সাজাসহ মোট ২২টি মামলায় পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। আমার থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভালুকা মডেল থানায় তার অবস্থান সনাক্ত করে এবং ৮ ফেব্রুয়ারী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। দুপুরের পর আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit