শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

উলিপুরে র‌্যাবের হাতে গাঁজাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকে আটক করছে র‌্যাব। এ সময় ওই নেতার তিন সহযেীকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকালে পৌর শহরের রামদাস ধনিরাম এলাকায়। আটককৃতদের বুধবার (৯ ফেব্র“য়ারী) আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, র‌্যাব-১৩ রংপুর এর একটি টিম মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি এমএ মতিন কারীগরি কলেজের মাঠে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদেশ্যে অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে চারজন দৌড়ে পালানোর চেষ্টা করলেও তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উলিপুর মুক্তিযুদ্ধ মঞ্চ পৌর কমিটির যুগ্ম আহবায়ক তৌফিক আলম (২১), পৌরসভার পাঠানপাড়া এলাকার মঞ্জু মিয়ার ছেলে রাকিবুল হাসান হৃদয় (২১), রামদাস ধনিরাম এলাকার এনামূল হকের ছেলে এবিএম সাঈদ (২০) ও সবুজপাড়া এলাকার নুর হক সরকারের ছেলে জীবন সরকার জাহিদ (১৯)। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে র‌্যাব

। এরপর বুধবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ওসমান গণি সরদার রতন জানান, আমাদের জানামতে তৌফিক আলম মাদকের সাথে জড়িত নয়। সে পরিস্থিতির শিকার। যেহেতু তাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক আটক করেছে। অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়।

 

কিউএনবি/আয়শা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit