শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর…

ডেস্কটপ অ্যাপে গ্লোবাল অডিও প্লেয়ার আনছে হোয়াটসঅ্যাপ!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৭ Time View

 

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  গ্রাহকের মন জয় করতে ও প্রতিযোগীদের ক্রমাগত চাপে ফেলতে বিগত কয়েক বছর ধরে নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। মোবাইল অ্যাপ ছাড়াও মেসেজিং প্ল্যাটফর্মের ওয়েব ভার্সন ও ডেক্সটপ অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি। এবার ডেক্সটপ ভার্সনেও যুক্ত হল গ্লোবাল অডিও প্লেয়ার।

এর ফলে যে চ্যাটে ভয়েস নোট প্লে করা হয়েছে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে।

আগে ভিডিওর সঙ্গে যেমন পিকচার-ইন-পিকচার মোড যুক্ত হয়েছিল ঠিক একই ভাবে কাজ করবে নতুন এই ফিচার। সেই ফিচারে যে কোন ভিডিও প্লে করলে তা একটি পৃথক ছোট উইন্ডোতে প্লে হতে শুরু করে। অন্য কোন চ্যাট ওপেন করলেও ছোট উইন্ডোতে ভিডিও প্লে হতে থাকে। তবে গ্লোবাল অডিও প্লেয়ারের ক্ষেত্রে ব্রাউজারের নীচে একটি বারে ভয়েস নোট প্লে হবে।

নতুন ফিচারে ডিসপ্লের নীচে বিশেষ প্লেয়ারে কোন ভয়েস নোট প্লে করার পর সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে। 

ডেক্সটপ অ্যাপের বিটা ভার্সনে ইতোমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে নির্বাচিত কিছু গ্রাহককে এই ফিচার পাঠিয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানিটি।

ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপ এর iOS বিটা ভার্সনে এই ফিচার পৌঁছে গিয়েছে। এরইমধ্যে WABetaInfo ওয়েবসাইটে এই ফিচারের স্ক্রিনশট সহ রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এর আগে ডেক্সটপ গ্রাহকদের জন্য ভয়েস নোটে পজ/প্লে ফিচার নিয়ে হাজির হয়েছিল হোয়াটসঅ্যাপ। নতুন এই ফিচার ছাড়াও আরও অনেক কাজ চলছে এই মেসেজিং অ্যাপে। এছাড়াও Android গ্রাহকদের জন্য নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/৯ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit