
সিলেট প্রতিনিধি : সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের রুবেল আহমদ মাসুম। সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় দায়িত্ব পাওয়া রুবেল আহমদ মাসুম সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। এর আগে তিনি সিলেট জেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একই কমিটিতে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে সিলেটের দ্বীপরাজ দাস নির্বাচত হয়েছেন।
কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৭:৩১