শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জামালপুরে ট্রেনে কাটা পরে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫৮ Time View

 

ময়না আকন্দ, জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর শহরের বন্দেরবাড়ী এলাকায় ট্রেনের নিচে কাটা পরে এক ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম কামরুল আলম খাঁন(৫৪)। তিনি সোনালী ব্যাংক জামালপুর প্রধান কার্যালয়ের সিনিয়ন প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গোলজার হোসেন জানান, গত সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত তার মৃতদেহটি অজ্ঞাত হিসেবেই পরে ছিল। নিহতের পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয় বলে তিনি জানান।

এতেও পরিচয় নিশ্চিত হতে না পেরে বিষয়টি জামালপুর পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো(পিবিআই)কে অবহিত করা হয়। এ সময় পুলিশ সুপার এম.এম.সালা উদ্দীনের নির্দেশে পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। নিহত ব্যাংক কর্মকর্তা টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামের শফিকুল ইসলাম খাঁনের ছেলে। এক সন্তানের জনক কামরুল আলম খাঁন জামালপুর পৌর শহরের বিসিক এলাকায় বসবাস করতেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit