শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

ধর্ষণের অভিযোগকারীর কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইল অস্ট্রেলিয়ার পার্লামেন্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৫ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ভেতরে মন্ত্রীর দপ্তরে ২০১৯ সালে সহকর্মী দ্বারা ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা সাবেক এক নারী কর্মীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ব্রিটানি হিগিন্সের অভিযোগ এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা তার সঙ্গে যে আচরণ করেছিলেন, সে ব্যাপারে সংসদীয় কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে ব্যাপক পর্যালোচনার পর এটি করা হলো।

আজ মঙ্গলবার পার্লামেন্টে ক্ষমা চাওয়া হয় ব্রিটানি ছাড়াও অন্য যারা সেখানে যৌন অসদাচরণ বা নিপীড়নের শিকার হয়েছেন, সবার কাছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগেও তাঁর প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা প্রত্যক্ষ করার জন্য ব্রিটানি হিগিন্স হাউস অব রিপ্রেজেন্টেটিভস পাবলিক গ্যালারিতে বসেছিলেন। বিরোধীদলীয় নেতা এবং অন্যান্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান মরিসন।

মরিসন বলেছেন, আমি দুঃখিত, আমরা দুঃখিত। এখানে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিষয়গুলোর জন্য আমি হিগিন্সের কাছে দুঃখ প্রকাশ করছি। যে জায়গা নিরাপত্তার জায়গা হওয়া উচিত ছিল, সেটাই দুঃস্বপ্নে পরিণত হয়েছে।তিনি আরও বলেছেন, আমি অনেক বেশি দুঃখ পেয়েছি। হিগিন্সের আগের (নিপীড়িত) সবার কাছে … কিন্তু তাঁর কথা বলার সাহস ছিল এবং সে কারণে আমরা এখানে।

গত বছর হিগিন্স অভিযোগ তোলার পর হাজার হাজার মানুষ তাঁর সমর্থনে বিক্ষোভ করেছে। এ ঘটনার জেরে লিঙ্গ বৈষম্য বিষয়ক কমিশনার কেট জেনকিন্স তদন্তে জানতে পারেন, পার্লামেন্ট ভবনে কর্মরত প্রতি তিন জনে একজন কর্মী যৌন হয়রানির শিকার। কেট জেনকিন্সের তদন্ত দল অন্তত ৫০০ জনের সাক্ষাৎকার নিয়েছে। এছাড়া ৩০০ লিখিত অভিযোগ, এক হাজার ৭২৩ জনের বক্তব্য এবং ৩৩ সংস্থার পরামর্শ নিয়েছে। এরপর তারা প্রতিবেদনে জানিয়েছে, পার্লামেন্ট ভবনে পুরুষতান্ত্রিক গুণ্ডামির সংস্কৃতি রয়েছে, যৌন হয়রানি এবং যৌন নিপীড়ন করা হয়েছে।

কেট জেনকিন্সের পর্যালোচনার অন্যতম সুপারিশ ছিল আজকের ক্ষমা চাওয়ার বিষয়টি। প্রসঙ্গত, ২০১৯ সালে এক রাতে বাইরে খাওয়া-দাওয়া শেষে একজন পুরুষ সহকর্মী ব্রিটানি হিগিন্সকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার বদলে তাকে পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষা শিল্প মন্ত্রী লিন্ডা রেনল্ডস-এর দপ্তরে নিয়ে গিয়েছিলেন। ব্রিটানি হিগিন্স বলেছেন, মদ পান করার কারণে তিনি ঘুম ভাব অনুভব করছিলেন। তার দাবি, মন্ত্রীর দপ্তরে ওই পুরুষ সহকর্মী তাকে ধর্ষণ করছেন।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit