মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

পথচারিকে বাঁচাতে গিয়ে নিহত দুই

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পথচারিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে দুই আরোহী যুবক রেজুয়ান (১৭) ও ফরহাদ (১৮) নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী রাকিব হাসান (১৬) গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা এলাকায় হতাহতের এই ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন, সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্ৰামের মিলন হোসেনের ছেলে রেজুয়ান হোসেন (১৭) ও গুডাউন পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন (১৮)। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে সাড়ে ৫টার দিকে একটি মোটরসাইকেল যোগে হতাহতরা পত্নীতলা থেকে সাপাহার উপজেলার দিকে যাচ্ছিল। পত্নীতলা-সাপাহার সড়কের বালুঘা স্থানে রাস্তায় পারাপারকৃত এক পথচারিকে বাঁচাতে গিয়ে ওই পথচারির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এ ঘটনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ান ও ফরহাদকে মৃত ঘোষণা করেন। ঘটনায় রাকিব হাসান গুরুত্বর আহত হন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিব হাসানকে আশঙ্কাজনক হওয়ায় তাকে রামেকে স্থানান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit