শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৩ Time View

 

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শাহ আলম (৫৫) নামের একজন নিহত হয়েছে। নিহত শাহ আলম কুসুস্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গত রোববার (৬ ফেব্রুয়ারি) রাত্রি সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধায় শেরপুর টু নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয়।

জানা যায়, শেরপুর টু নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে কুসুম্বী ইউনিয়নের ধাওয়া পাড়া সামছুলের বাড়ির সামনে শেরপুর গামী চলন্ত ভ্যান এর এক্সেল ভেঙ্গে যায়। এতে ভ্যানের যাএী শাহ আলম ভ্যন থেকে পড়ে যায়। পিছনে থাকা চলন্ত ট্রাক তার পায়ের উপড় দিয়ে উঠে যায়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি করেন। চিকিৎসা ধীন অবস্থায় রাত্রি সাড়ে ১১টায় শাহ আলম মারা যায়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, শেরপুর থানার এ, এস, আই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত ব্যাবস্থা পক্রিয়াধীন। ট্রাকটি (বগুড়া -শ-১১-০০৩৪) আটক রয়েছে। কাউকে আটক করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit