শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

জাপান থেকে আসা সেই দুই শিশুকে নিয়ে আপিলের আদেশ ১৩ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮১ Time View

 

ডেস্ক নিউজ :  জাপান থেকে আসা সেই দুই শিশুর জিম্মা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি) ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার শুনানি শেষে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আদেশের জন্য ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

আদালতে শিশুদের মায়ের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। বাবার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক।  

গত বছর ১৯ আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান শরীফের কাছ থেকে ১০ ও ১১ বছর বয়সী দুই কন্যাসন্তানকে ফিরে পেতে হাই কোর্টে রিট করেন স্ত্রী জাপানি নারী এরিকো। রিটের দীর্ঘ শুনানি শেষে ২১ নভেম্বর রায় দেয় হাই কোর্ট। রায়ে দুই কন্যাকে বাবার কাছে রেখে মাকে বছরে তিনবার ১০ দিন করে দেখা করার সুযোগ দেওয়া হয়। জাপান থেকে বাংলাদেশে আসা এবং থাকাসহ এই সময়ের যাবতীয় খরচ বাবাকে বহন করতে বলা হয় রায়ে। হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মা এরিকো। ওই আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ দুই শিশুকে মায়ের কাছে রাখার আদেশ দেয়।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit