শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

আলহাজ্ব মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার মন্ত্রী শাহাব উদ্দিন এমপির

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৬ Time View

 

সিলেট প্রতিনিধি : ছাতকের জাহিদ পুরে আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযায় তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ও ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি।৬ফেব্রুয়ারী ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়ন এর জাহিদপুর গ্রামে লন্ডন প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী আলহাজ্ব মোশাহিদ আলীর জানাযার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় উনার বাড়ির দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হয়।জানাজার নামাজের পূর্বে এডভোকেট জুবায়ের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এম পি, ছাতক-দোয়ারার এমপি মুহিবুর রহমান মানিক।

মরহুম মোশাহিদ আলীর স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, মোশাহিদ আলীর রেখে যাওয়া স্বপ্ন গুলির মধ্যে জাহিদ পুর পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামোগত উন্নয়ন এবং জাহিদ পুর উইমেন্স কলেজ প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা উনাদের পক্ষ থেকে প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন ।

এ সময় তারা এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।জানাযায় আরো বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা, ছাতক থানার অফিসার ইনচার্জ, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের পক্ষ থেকে ধনমিয়া মহালদার, সামির উদ্দিন, ফারুক মিয়া (হামদু), সাইদুর রহমান সায়েক, জাকির হোসেন জুমন ও মোশাহিদ আলীর ছেলে ফখরুল ইসলাম সেলিম। বক্তারা এ সময় মরহুম মোশাহিদ আলীর রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করেন।

কিউএনবি/অনিমা/৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit