শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এইচএসসির ফলের প্রস্তাব

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

ডেস্ক নিউজ : আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সম্প্রতি এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। এই তিনদিন বা এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। করোনার প্রাদুর্ভাবে সংক্ষিপ্ত পরিসরে নেওয়া হয়েছে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

শুধুমাত্র নৈর্বাচনিক তিনটি বিষয়ের ছয় পত্রে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়। প্রতিটি পত্রে নেওয়া হয় ৫০ নম্বরের পরীক্ষা। আর অন্য বিষয়গুলোতে আগের পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। জানা যায়, ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছি। এর আগে পরেও আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit