শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

নরসিংদীতে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ, আটক ২ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর পলাশে স্বামীকে মারধর করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বখাটেরা হলো পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাজিব (৩০) ও চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে রিফাত (২০)।পুলিশ জানায়, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পলাশের জনতা জুটমিলের এক কর্মচারী তার স্ত্রীকে নিয়ে ঘোড়াশাল ফ্লাগ রেলস্টেশনে ঘুরতে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই রেলস্টেশনের ভ্রাম্যমাণ দোকান থেকে তারা ঝালমুড়ি ক্রয় করেন। সেই ঝালমুড়ি খাওয়ার সময় টেঙ্গরপাড়ার রাজিব ও রিফাতসহ অজ্ঞাত আরও এক বখাটে স্বামী-স্ত্রী যাচাইয়ের লক্ষ্যে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে নেয়।

পরে ওই নারীর স্বামীকে তারা মারধর করে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টানঘোড়াশাল স্টেশনের কাছাকাছি রেললাইনের ওপরে নির্জন স্থানে নিয়ে যায়। এ সময় বখাটেরা ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে।এদিকে স্বামী কোনো উপায় না পেয়ে মুঠোফোনে ৯৯৯ কল করেন। পরে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িকে ঘটনার বিষয়টি জানানো হয়।শুক্রবার রাতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জহিরুল আলম বলেন, উপপরিদর্শক মাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই বখাটে রাজিব ও রিফাতকে গ্রেপ্তার করে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ইমায়েদুল জাহেদী বলেন, ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ধর্ষিতার মেডিকেল করার জন্য কার্যক্রম চলছে। যেহেতু এই ধর্ষণের ঘটনা রেলওয়ে স্টেশনে ঘটে সেজন্য মামলা রেলওয়ে থানায় হবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit