বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপির অভিষেক সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওসমান গণি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হক আজিম, ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবদুল মন্নান, আল বলাগুল মুবিন মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি মাওলানা এনামুল হক,  সৈয়দ আবদুল কাদের আফেন্দী,  উপজেলা টিকাদার সমিতির সভাপতি শফিকুল কাদের ও সাংবাদিক মাঈনুদ্দীন হাসান সাহেদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা হিসেবে প্রসিদ্ধ।  এখানে অনেক আলেম উলামাগণ বসবাস করেন। সকলেই সম্প্রীতি বজায় রেখে এই ইউনিয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আগামী অর্থবছরে ওনার তহবিল থেকে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান জানান, তুলনা মূলক ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। তাই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা বৃদ্ধির পরামর্শ দেন তিনি।

নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন দায়িত্বভার গ্রহণ করে আজকে অভিষেক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে পারায় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৫ বছর ইউনিয়ন পরিষদের কাজকর্ম সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সব সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit