বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

‘প্রকৃত মানুষ হতে হলে বেশি করে বই পড়তে হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, সাংবাদিক মিজানুর রহমান বুলু, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সদস্য সজীব শেখ, খায়রুল ইসলাম বক্তব্য রাখেন।

কথাসাহিত্যিক ও বাংলাদেশ কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, ‌‘বই আমাদেরকে শুদ্ধ হতে শেখায়, ভালো মন্দের তফাত শেখায়। আমাদের প্রকৃত মানুষ হতে হলে বেশি করে বই পড়তে হবে। আমাদেরকে বেশি করে পাঠাগার স্থাপন করতে হবে।’ 

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit