শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

বাধ্যতামূলক টিকা আইন কার্যকর করল অস্ট্রিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর করেছে অস্ট্রিয়া। আজ থেকে এই আইন কার্যকার হবে। দেশটিতে ১৮ বছরের উপরে যাদের বয়স তারা টিকা না নিলে বড় অংকের জরিমানার মুখোমুখি হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। এএফপির খবরে বলা হয়, অস্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এই প্রস্তাব পাশ হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

প্রতিবেদনে বলা হয়, সমালোচনা সত্ত্বেও সরকার এই আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। নতুন এই কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোনো দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই। জামার্নীতে এ উদ্যোগ নিয়েও রাজনৈতিক মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তারা আর কার্যকার করতে পারেনি। প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রিয়ায় টিকা না নিলে কেহ রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনুসমূহে যেতে পারছে না।

নতুন আইনের কারণে তাদেরকে জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪ হাজার ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে শর্ত হলো দুসপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের আর জরিমানা দেওয়া লাগবে না। এদিকে এই আইনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা এই আইনকে কঠোর বলে দাবি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit