সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

কূপে পড়ে যাওয়া শিশু উদ্ধারের অভিযান চূড়ান্ত পর্যায়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৯ Time View

 

আন্তর্জাতিক ডেস্ক : মরক্কোর গভীর কূপে পড়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের প্রাণপণ অভিযান শনিবার চূড়ান্ত পর্যায়ে প্রবেশে করেছে। ৫ বছর বয়সী ছেলেটির কাছে পৌঁছানোর জন্য শুক্রবার রাতভর কাজ করেন উদ্ধারকর্মীরা। রায়ান নামের শিশুটি চার দিন আগে কূপের সরু গর্তের মধ্য দিয়ে ১০৪ ফুট নিচে পড়ে যায়। তখন থেকেই তাকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

শিশুটিকে জীবিত উদ্ধারের এ প্রচেষ্টার শেষ অবস্থা দেখতে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে সারা মরোক্কান জাতি। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে ঘটনাস্থলে। শুক্রবার বিকেলেই উদ্ধার অভিযানের অন্যতম নেতা আবদেসালাম মাকৌদি বলেন, ‘আমরা জায়গা মতো পৌঁছে গিয়েছি প্রায়। তিন দিন ধরে অবিরাম কাজ করছি আমরা। ক্লান্তি চলে আসছে। কিন্তু পুরো উদ্ধারকারী দল ধৈর্য ধরে লেগে আছে। ’

ভূমিধসের আশঙ্কা উদ্ধার অভিযানটিকে বিপজ্জনক করে তোলে। এছাড়া সেখানকার মাটি পাথুরে ও বালুময় হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে। উদ্ধারকর্মীদের মতে, এ কারণে কূপের সরু মুখটি বড় করার চেষ্টা করা হবে খুবই বিপজ্জনক। তারা তাই বুলডোজার ব্যবহার কূপের পাশে একটি বিশাল পরিখা কাটা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, তারা প্রায় ছেলেটির কাছে পৌঁছে গেছেন।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, পরিখাটি কূপের সমান গভীরতায় পৌঁছে গেলেই উদ্ধারকারীরা ছেলেটির কাছে যেতে আনুভূমিকভাবে খনন শুরু করতে পারবেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ উদ্ধার অভিযান চলছে।  

ঘটনাস্থলটি মরক্কোর উত্তরাঞ্চলীয় শহর তামোরোতে। এর চারপাশের রাস্তাগুলোতে প্রচুর গাড়ি এবং বাস থেমে আছে। সেখানে জড় হয়েছে হাজারো মানুষ। তারা উদ্ধারকারীদের উল্লাসধ্বনি দিয়ে উৎসাহিত করছে।  

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit