সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

দিনাজপুরে শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৮ Time View
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে চিরিরবন্দরে প্রতিবেশীর বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঘটনার পর রাতেই ভিকটিম ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নান্দেড়াই মজিদপাড়ার আজগর আলীর ছেলে আব্দুস সামাদকে  (৩৭) আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আব্দুস সামাদ পলাতক রয়েছে।

মামলার আগেই খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আজ বৃহস্পতিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করিয়েছে। ওই শিক্ষার্থীর পরিবার জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাস্তা দিয়ে যওয়ার সময় প্রতিবেশী আব্দুস সামাদ তার মেয়েকে তুলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং দুপুর ২টা পর্যন্ত তাকে আটকে রাখে। দীর্ঘ সময়ে বাড়িতে না ফেরায় মেয়েকে খুঁজতে আশেপাশে ডাকাডাকি করা হলে আব্দুস সামাদ বিপদ আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।

এই সুযোগে ওই শিক্ষার্থী সামাদের বাড়ি থেকে বের হয়ে আসে এবং পরিবারকে ধর্ষণের ঘটনা জানায়। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার বিচার এবং আসামির কঠোর শাস্তি দাবি করেন তারা। এই বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ  (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের প্রচেষ্টা অব্যাহত আছে।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit