রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আফগানদের কাঁদিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের যুবাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। ২৪ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে ওঠা ইংল্যান্ড মঙ্গলবার সেমিফাইনালে ডাকওয়ার্থলুইস পদ্ধতিতে ১৫ রানে জয়ী হয়েছে। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বৃষ্টির কারণে ৩ ওভার কমে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে।

জর্জ বেল, জর্জ থমাস ও অ্যালেক্স হর্টনের ফিফটিতে নির্ধারিত ৪৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩১ রান সংগ্রহ করে ইংলিশরা। ৬৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন বেল। ৬৯ বলে ৫০ রান করেন ওপেনার থমাস। অ্যালেক্স হর্টন মাত্র ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৩৬ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর বেল ও হর্টন দুর্দান্ত ব্যাটিং করে ইংল্যান্ডকে এনে দেন জয়ের পুঁজি। বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ২৩১ রান। চার ব্যাটার শূন্য রানে আউট হলেও আফগান যুবারা লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে নির্ধারিত ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা থেকে ১৫ রান দূরে থামে তাদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন আল্লাহ নূর। আব্দুল হাদি ৫০ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। নূর আহমেদ ২০ বলে ২৫ রান করে জয়ের আশা জাগিয়েছিলেন। তবে ইংল্যান্ডের রেহান আহমেদের জন্য সেটা আর সম্ভব হয়নি। ৪৬তম ওভারে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ের পথ সুগম করে দেন তিনি। রেহান  একাই শিকার করেন চারটি উইকেট। ম্যাচসেরা হয়েছেন জর্জ বেল।

 

 

কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit