সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খানের আর্থিক সহযোগিতায় ঝিকরগাছায় মহিলাদলের কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান। পরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মিজানুর রহমান খানের আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করেন মহিলা দলের নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, ইমরান হাসান নিপুন ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রাশিদুল মমিন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, মহিলাদল নেত্রী হিরা মনি আক্তার, রওফুনেছাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক, মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/অনিমা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit