বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় ঝিকরগাছায় কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা :  বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ¦ মিজানুর রহমান খানের সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসমাইল হোসেন সোহাগ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, ইমরান হাসান নিপুন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কাদের বাবলু, এনামুল হক, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক রাশিদুল মমিন সুজন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হুদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামার রুমেল, সিনিয়র যুগ্ম-আহবায়ক নাজমুল আরাফাত রাচি, যুগ্ম-আহবায়ক সাইফুল আলম পিকুল, হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

কম্বল বিতরণপূর্ব বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পীরতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit