শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

কনকনে শীতে কাজ কম, অনটনে মহানন্দার ৩০ হাজার শ্রমিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৩৭ Time View

 

ডেস্ক নিউজ : উত্তরের হিমালয় কন্যাখ্যাত জেলা পঞ্চগড়ে বইছে মাঝারি শৈত্য প্রবাহ। হিমালয় থেকে বয়ে আসা হিমেল বায়ুর প্রবাহে প্রতিনিয়ত ঠান্ডার তিব্রতা বাড়ছে এই জেলায়। গত কয়েকদিন থেকেই তাপমাত্রার পারদ নামছে নিচের দিকে। রবিবার (৩০ জানুয়ারী) এই জেলায় তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস নির্ণয় করা হয়। আজ সোমবার এই তাপমাত্রা আরও নিচে নেমে  ৬ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস নির্ণয় করা হয়। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে। সুর্য উঠলেও উষ্ণতা ছড়াতে পারছেনা। এ অবস্থায় নিদারুণ কষ্টে জীবন পার করছে দরিদ্র খেটে খাওয়া মানুষরা। 

এই জেলার তেঁতুলিয়া উপজেলার উপর দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী। ভারতে উৎপত্তি হয়ে প্রচুর পরিমানে নুড়ি পাথর আর সিলিকন বালি নিয়ে ১৮ কিলোমিটার প্রবাহিত হচ্ছে এই নদী। এই নদীর পাথর বালি সম্পদ ঘিরে জীবন নির্বাহ করছেন প্রায় ৩০ হাজার পাথর শ্রমিক। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই শ্রমিকেরা  প্রতিদিন ভোর বেলা তারা নদীর পানিতে নেমে পড়েন। তারপর নদীর পানিতে ডুব দিয়ে উত্তোলন করেন পাথর এবং বালি। সারাদিন পরিশ্রম করে আয় হতো ৭০০ থেকে ৮০০ টাকা।

এই দিয়েই সংসার চলতো তাদের। কিন্তু প্রকট শীতের কারণে মহা সংকটে পড়েছে পাথর শ্রমিকরা। হিমশীতল পানি বরফের মতো ঠান্ডা। নদীতে নেমে বেশিক্ষন কাজ করা যায়না। অনেকে কাজেই যেতে পারছেনা। ঘরে বসেই দিন পার করছেন । বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকার আবেল হোসেন (৫৮) জানান, পানি বরফের মতো ঠান্ডা। হাত রাখা যায়না। আগে কাজ শুরু করতাম ভোর বেলা। কুয়াশা আর শীতের কারণে এখন কাজ শুরু করতে হয় দুপুরে। দিনে পাচ্ছি ৩০০ টাকা । 

এ ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু জানান, প্রচন্ড ঠান্ডায় পাথর শ্রমিকরা কাজে যেতে পারছেনা। তারা সংসার নিয়ে টানা পোড়নে আছেন। আমরা যতটুকু পারি সহযোগিতা করেছি। আরও সহযোগিতা প্রয়োজন। এ ব্যাপারে তিনি সরকারি বেসরকারি উদ্যোগের জন্য অনুরোধ জানিয়েছেন । 

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit