সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

কুষ্টিয়ায় গণপিটুনিতে এক চোর নিহত : আহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৪২ Time View

 

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে গণপিটুনিতে নিশান (৩৭) নামে এক চোরের মৃত্যু হয়েছে। এ সময় জয়নাল (৩৮) নামে অপর একজন চোর আহত হয়েছে। সোমবার ভোরে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে কয়েকজন চোর ওই গ্রামে ভ্যান চুরি করতে যান। ভ্যান চুরির সময়ে স্থানীয় গ্রামের লোকজন বিষয়টি টের পেলে চোরদের ধাওয়া করে। এ সময় কয়েকজন চোর দৌড়ে পালিয়ে গেলেও দুইজন চোর জনতার হাতে ধরা পড়ে। একপর্যায়ে জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে নিশান নামে এক চোরের মৃত্যু হয় এবং জয়নাল গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে পুলিশ এসে জয়নালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং নিহত নিশানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। কুষ্টিয়ার মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit