সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

জেলের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৪৮ Time View

 

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের দুবলার চরে জেলের জালে ধরা পড়েছে ১০ মন ওজনের একটি বিশাল আকৃতির শাপলা পাতা মাছ। পরে এই বিশাল মাছটি মোংলা বাজারে নিয়ে আসলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে জেলে কুতুব আলীর গলসা জালে মাছটি ধরা পড়ে। 

মোংলা মৎস্য সমিতির সভাপতি মোঃ আফজাল হোসেন বলেন, ১০ মন ওজনের এই মাছটি মোংলার প্রধান মৎস্য বাজারের রাইজিং ফিসের মালিক দীন ইসলাম কিনে নিয়েছেন। ছয় হাজার ৪০০ টাকা মণ দরে ৬৪ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। 

পরে এই মাছটি কেটে ভাগ করে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি শাপলাপাতা মাছ নামে পরিচিত। সাধারণত মাটি ছুঁই ছুঁই করে পথ চলাচল করে এরা। এই মাছটি উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। 

প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি। 

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit