মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু মেসি অসাধারণ, তবে পেলের ধারেকাছেও নন: রোমারিও

মনিরামপুরে তক্ষক সাপসহ দুই চোরাকারবারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শনিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনটি তক্ষকসাপ সহ দুই চোরাকারবারীকে আটক করেছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে রবিবার মনিরামপুর থানায় তিনজনের নাম উল্লেখসহ একটি মামলা করেন। আটক দুই জন হলেন ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর গ্রামের ইউনুচ আলীর ছেলে আবদুল খালেক ও যশোরের কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মন্ডলের ছেলে বিশ^জিত মন্ডল।এলাকাবাসী ও পুলিশ জানায়,উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের মৃত আমজাদ হোসেনের ছেলে রেজাউল করিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় তক্ষক সাপ বেচাকেনা করে আসছিলেন।

মনিরামপুর থানার ওসি(তদন্ত) গাজী মাহাবুবুর রহমান জানান, এ চক্রটি বিভিন্ন এলাকা থেকে তক্ষক সাপ যোগাড় করে দেশ বিদেশে অবৈধভাবে পাচার করে আসছিলেন। এমন গোপান সংবাদের ভিত্তিতে যশোরের ডিবি পুলিশের একটি টিম শনিবার রাত ১০ টার দিকে দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রোকোনা গ্রামের মৃত আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় বেচাকেনার সময় হাতেনাতে তিনটি তক্ষকসাপ, ৩০ হাজার টাকা সহ আবদুল খালেক ও বিশ^জিত মন্ডলকে আটক করেন।

অবশ্য এ চক্রের মূল হোতা রেজাউলকে পুলিশ আটক করতে পারেনি। তবে এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস বাদি হয়ে রবিবার দুপুরে আবদুল খালেক, বিশ^জিত মন্ডল এবং চোরাকারবারী চক্রের মূল হোতা রেজাউল ইসলামের বিরুদ্ধে মনিরামপুর থানায় একটি মামলা করেন। পুলিশ আটক দুইজনকে আদালতে চালান দেয়।

 

কিউএনবি/অনিমা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit