বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি স্মারকপদক পেলেন মোকাদ্দেস বাবুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯৫ Time View

 

সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি স্মারকপদক পেয়েছেন উর্বশী আবৃত্তি পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লির সদস্য, বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল।

গত ৩০জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব ২০২০-২০২২’ এর উদ্বোধন এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক ২০২০-২২’ প্রদান করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীসহ দেশের ৬৪ জেলায় আয়োজিত আবৃত্তি উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানের পদক প্রদান পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের স্মারকপদকপ্রাপ্ত মোকাদ্দেস বাবুলের হাতে পদক তুলে দেওয়ার নির্দেশনা দেন। এরপর সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান মোকাদ্দেস বাবুলের হাতে স্মারকপদক তুলে দেন।

একই অনুষ্ঠানে সিলেটের প্রয়াত আবৃত্তি শিল্পী হেমচন্দ্র ভট্টাচার্যকে (মরণোত্তর) স্মারকপদক প্রদান করা হয়। তাঁর ছেলে অয়ন ভট্টাচার্য স্মারকপদক গ্রহণ করেন। পদক পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোকাদ্দেস বাবুল বলেন, ‘এই প্রাপ্তি সমগ্র আবৃত্তি শিল্পীদের। তাই আমার এই স্মারকপদক দেশের সকল আবৃত্তি শিল্পীকে উৎসর্গ করলাম’।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit