বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

কলেজছাত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস, যুবকের ১০ বছরের জেল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১২২ Time View

 

ডেস্কনিউজঃ রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক সোহেল রানা (২২) নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া উত্তরপাড়ার বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, সোহেল রানা তার এলাকার এক কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন। ওই ছাত্রী এতে সাড়া দেননি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল নিজের মোবাইল নম্বর ব্যবহার করে ওই ছাত্রীর বাবার নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে কুরুচিপূর্ণ পোস্ট দিতে থাকেন। ওই ছাত্রীর সম্পর্কে আজেবাজে মন্তব্যও করতে থাকেন। বিষয়টি নজরে এলে ২০১৮ সালের ৪ মে ওই ছাত্রীর বাবা মান্দা থানায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তাই আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কিউএনবি/বিপুল/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit