শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

উদ্ধারকারীদের ওপর আরেক বাস, নিহত বেড়ে ৫

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

ডেস্কনিউজঃ মাদারীপুর জেলার শিবচরের বাসের সাথে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হলে উদ্ধার করতে আসা এলাকাবাসীকে অপর একটি বাস পিষে দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়দের ওপর অপর বাসের চাপা দেয়ার ঘটনায় আরো তিনজনসহ ১০ মিনিটের ব্যবধানে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আরো একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন প্রাইভেটকার যাত্রী সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী গ্রামের খলিল মাতুব্বর (৭০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) ও স্থানীয় মোফাজ্জেল হোসেন (৫৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় মাদারীপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে পেছন দিক থেকে গ্রামীণ পরিবহনের একটি বাসকে ধাক্কা দেয়। এসময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মোঃ খলিল মাতুব্বর নামে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করতে থাকে। এমন সময় গোপালগঞ্জ থেকে আসা ইমাদ পরিবহনের আরেকটি বাস স্থানীয়দের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার, রোকেয়া বেগম ও ভ্যানচালক মোঃ লিটন মারা যান।

গুরুতর আহত আশিকুর রহমান, শিরিয়া বেগম নামে প্রাইইভেটকারের দুই যাত্রীকে ফরিদপুর মেডিক্যালে এবং স্থানীয় আরো তিনজনকে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সামান্য আহত কমপক্ষে আরো পাঁচজন রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারের সঙ্গে গ্রামীণ পরিবহনের বাসের দুর্ঘটনাটি প্রথম ঘটে। স্থানীয়রা উদ্ধার করতে এলে তাদের অন্য একটি বাস চাপা দেয়। গ্রামীন পরিবহনের বাসটি আটক করা হলেও অপর বাসটি তাৎক্ষণাৎ আটক করা সম্ভব হয়নি।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে রাতেই। নিহতদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী।

বিপুল/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit